1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

ডিবির অভিযানে জাল নোটসহ দুইজন গ্রেফতার।

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫৪ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার এবং দুইজনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় শহরের উত্তর সাটিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে এসআই মো. জামিরুল ইসলাম-এর নেতৃত্বে একটি টিম উত্তর সাটিরপাড়ার ডাক্তার ইব্রাহিমের বাড়ির সামনের অংশে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে মোট ৫৪,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা নরসিংদী সদর এলাকার বাসিন্দা। ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাল নোট কেন বহন করছিল—তা সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য দিতে পারেনি। জাল নোট কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আর কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ঘটনার বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি ওসি মোঃ আবুল কায়েস আকন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host