1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

ডিবির অভিযানে মাহবুব হত্যা মামলার আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আলোচিত মাহবুব হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এএসআই রাজীব হাসানের নেতৃত্বে একটি দল নরসিংদী জেলার পলাশ থানার তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নরসিংদী মডেল থানার মামলা নং ৩৪, তারিখ ১৬ মার্চ ২০২৬, দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারার এজাহারভুক্ত আসামি কামাল হোসেন (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন নরসিংদী জেলার মাধবদী থানার কুড়েরপাড় এলাকার মৃত মোসলেমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (নম্বর: গাজীপুর থ-১২-১৬৪৪) উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host