1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
ডিবির অভিযানে জাল নোটসহ দুইজন গ্রেফতার। মনোহরদীতে শিশুদের টিফিনের ভাগ নিয়ে বকুলের দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা। শিবপুরে সন্ত্রাসী রুহুল গংয়ের তাণ্ডবে আতঙ্কিত এলাকা, মামলা করেও নিরাপত্তাহীন শরীফ পরিবার! চাঁদাবাজ-দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ঘুষ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন! নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। নরসিংদীতে মতবিনিময় সভায় জেলা বিএনপি সভাপতির কঠোর হুঁশিয়ারি। নরসিংদীতে মসজিদের জমি দখল করে ঘর নির্মাণ, মুসল্লিদের ক্ষোভে উচ্ছেদ। রায়পুরার পরোয়ানাভুক্ত আসামী সাগর মিয়া গ্রেফতার। নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল।

নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ ব্যর্থতার মুখে? সন্ত্রাসীদের দাপট, প্রশাসনের অভ্যন্তরে অস্বস্তি!

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

গুপ্তচর প্রতিবেদক:

নরসিংদীতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, পতিত স্বৈরাচারের  দলের সন্ত্রাসীরা আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে নরসিংদী অস্ত্রের শহর হিসেবে পরিচিতি পেয়েছে। অভিযানে নামলে সবচেয়ে বেশি অস্ত্র উদ্ধার হবে নরসিংদী জেলা থেকে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রশাসনের ভেতরে আওয়ামীপন্থী কর্মকর্তাদের প্রভাব থাকায় অভিযান পরিচালনার ক্ষেত্রে অসহযোগিতা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের মধ্যে অস্বস্তি বিরাজ করছে, কারণ অভিযানের মূল লক্ষ্যবস্তু ব্যক্তিরা এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

প্রশাসনের দ্বিধা, সন্ত্রাসীদের দৌরাত্ম্য

স্থানীয়রা অভিযোগ করছে যে অভিযানের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, যার ফলে অপরাধীরা আগেভাগেই সতর্ক হয়ে আত্মগোপন করছে। অপরদিকে, আওয়ামী ঘরানার নেতাকর্মীদের একাংশ এই অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং নিজেদের প্রভাব কাজে লাগিয়ে প্রশাসনের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তা দৈনিক গুপ্তচরকে জানান, “আমাদের অভ্যন্তরীণ বাধা অনেক বেশি। রাজনৈতিক প্রভাবের কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। অভিযানের সফলতা নিয়ে আমরা সন্দিহান।”

জনমনে আতঙ্ক, প্রশাসনের নীরবতা

সাধারণ জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই মনে করছেন, যদি প্রশাসন সুষ্ঠুভাবে অভিযান পরিচালনা না করতে পারে, তবে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে ‘অপারেশন ডেভিল হান্ট’ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কঠোর ব্যবস্থা গ্রহণ করে কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host