1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

নরসিংদীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত, দ্রুত নির্বাচনের দাবি

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

গুপ্তচর প্রতিবেদক:

নরসিংদী, ২২ ফেব্রুয়ারি ২০২৫: দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বেনুজীর আহমেদ টিটু ও নজরুল ইসলাম আজাদ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আজ তারা পলাতক।

সমাবেশস্থলে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন, ফলে নরসিংদী শহর মিছিলের নগরীতে পরিণত হয়। নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহী। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং দলীয় ঐক্য ও আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host