1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’

নরসিংদীতে বিএনপির ৪ নেতা কর্মী গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:

নরসিংদীতে নাশকতা ও বিস্ফোরক আইনে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪২ নেতাকর্মীর নামে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে।উক্ত ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ,নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কাশেম ভূঁইয়া।

ওসি জানান,গত (২২ অক্টোবর) রাত বারোটা বিশ মিনিটে নরসিংদী সদর থানাধীন চিনিসপুর দিদার এর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিস্ফোরক ও অস্ত্র শস্ত্র সহ সমবেত হয়ে পুলিশের কর্তব্য পালনে বাধা,বিস্ফোরণ ঘটানো ও বিস্ফোরক দ্রব্য হেফাজতের ঘটনায়, নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন:১) দিদার হোসেন (৪০) পিতা মৃত-গয়েস উল্লাহ, সাং- চিনিসপুর, ২) ইকবাল হোসেন (৬০) পিতা মৃত- হাজী মনিরুজ্জামান মাস্টার সাং-দিলার পুর,  ৩) আবু ফারুক (৫১) পিতামৃত- রহমত উল্লাহ সাং- কালাই গোবিন্দপুর ,৪) মোহাম্মদ আলী ( ৪০) পিতামৃত- হাবিবুর রহমান সাং- চিনিসপুর সর্ব থানা ও জেলা- নরসিংদী।

তাদের আটক করে ৭ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এই বিষয়ে এস আই কামরুজ্জামান বাদী হয়ে এজাহার নামীয় অজ্ঞাতনামাসহ ৪২ জনকে আসামি করে নিয়মিত মামলা রুজু করেন।

এই সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ৫টি ইটের টুকরা উদ্ধার করেছেন বলে দাবি করেন পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা বলে একাধিক সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host