1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

নরসিংদীতে সড়ক দুর্ঘটনা নিহত-১

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ঈদুল ফিতর : নরসিংদী শহরের জেলখানা মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় রুশিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এ ঘটনা ঘটেছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুশিয়া বেগম নরসিংদী পৌর শহরের তরোয়া এলাকার মৃত স্বামী আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রুশিয়া বেগম সন্ধ্যায় ভেলানগর থেকে তার বাড়ী শহরের তরোয়ায় যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host