1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দাবির পক্ষে ছাত্রদল

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদী প্রতিনিধি : ষড়যন্ত্রমূলকভাবে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং প্রতিষ্ঠানটিকে বস্ত্র অধিদপ্তরের পরিচালনায় স্বতন্ত্রভাবে চালু রেখে ভর্তি কার্যক্রম সচল রাখার দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সাহেপ্রতাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দীর্ঘ ছয় মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ করেছেন তারা। আন্দোলনের সমর্থনে ছাত্রদলও পাশে থাকার ঘোষণা দিয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকের অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host