Headline
শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ! মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে স্বাস্থ্য সহকারী, জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা!
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বদলি নীতিমালা কি তার জন্য প্রযোজ্য নয়? মনোহরদীতে ৭ বছর ধরে একই পদে ডা.রাশেদুল!

প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে বদলি-পদায়নের নিয়ম থাকলেও নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন তার ব্যতিক্রম। প্রায় ২০১৯ সাল থেকে একই পদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. মো. রাশেদুল হাসান মাহমুদ। দীর্ঘ প্রায় সাত বছর একই পদে বহাল থাকায় প্রশ্ন উঠেছে—বদলি নীতিমালা কি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

শুধু ইউএইচএফপিও পদেই নয়, ২০১৩ সালের প্রশাসনিক নথিতেও তাকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায়। ফলে একই উপজেলায় এক কর্মকর্তার দীর্ঘদিনের কর্ম-সম্পৃক্ততা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের প্রশ্ন, দীর্ঘমেয়াদি এ পদায়নের পেছনে বিশেষ কোনো প্রশাসনিক অনুমোদন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ রয়েছে কি না। থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে কি না—এ নিয়েও রয়েছে কৌতূহল।

এ বিষয়ে ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, “সরকারি বিধিমালা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ীই দায়িত্ব পালন করছি।”

এই বিষয়ে জানতে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো:বুলবুল কবিরকে ফোন দেওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—একই উপজেলায় বছরের পর বছর একই কর্মকর্তার অবস্থান কি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো সিদ্ধান্ত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category