1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

বাবুরহাটে আগুন ,ব্যবসায়ীদের স্বপ্ন পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি শতকোটি!

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:
শত বছরের ঐতিহ্যবাহী বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট।দেশীয় কাপড়ের সর্ববৃহৎ পাইকারি বাজার এটি।গতকাল রাত ১১ঃ০০ টার দিকে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট,পরে আরো পাঁচটি ইউনিট এখানে কাজ করে।দীর্ঘ সাড়ে চার ঘন্টা চলে এখানে আগুন নেভানোর অক্লান্ত পরিশ্রম।অবশেষে রাত ৩ঃ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

কিন্তু ততক্ষণে যা হবার তাই হয়েছে।প্রায় ৭০ থেকে ৮০ টি দোকান আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এর সাথে শত শত ব্যবসায়ীদের স্বপ্নও পুড়ে ছাই হয়েছে।নিঃস্ব হয়েছেন ব্যবসায়ীরা।তাদের দীর্ঘশ্বাসে ভারি হচ্ছে আকাশ- বাতাস।আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় শত কোটি টাকা।

প্রায়ই এখানে ঘটে অগ্নিকাণ্ড।এগুলি কি শুধুই দুর্ঘটনা?নাকি তার পিছনে লুকিয়ে আছে অন্য কোন ষড়যন্ত্র!সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই বিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময়।

তা না হলে এভাবেই কিছুদিন পর পর আগুন জ্বলে স্বপ্নভঙ্গ হবে ব্যবসায়ীদের।আর এখানে ব্যবসা করতেও নিরুউৎসাহী হবেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host