1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খেল ছাত্রদল নেতা আব্দুল জব্বার

  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মনোহরদী প্রতিনিধি,

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের আসাদনগর এলাকায় ভুয়া সমন্বয়ক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে স্থানীয় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন আব্দুল জব্বার নামে এক যুবক। তিনি মনোহরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা বলে জানা গেছে।

আজ রবিবার দুপুরে আসাদনগরের একটি নির্মাণাধীন ভবনে গিয়ে নিজেকে ‘উপজেলা সমন্বয়ক’ পরিচয় দিয়ে ভবনের মালিকের কাছ থেকে ১লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল জব্বার। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

ঘটনার পরপরই গণধোলাইয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নিয়ে ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। জুলাই বিপ্লবের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। উপজেলা প্রশাসন, থানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদেরও ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভোক্তভোগীদের অভিযোগ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সবসময় জাব্বারের নেতৃত্বে একটি গ্যাং অবস্থান করে যারা রোগী এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে গেলে চাঁদা দাবি করে।
সম্প্রতি জাব্বারের চাঁদাবাজি, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও লেখালেখি করলে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর অতর্কিত হামলা চালায় জাব্বার ও তার সাঙ্গপাঙ্গরা।

স্থানীয়রা আরও জানান, জব্বার সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ভাঙিয়ে মনোহরদীতে একটি ভয়ভীতির পরিবেশ তৈরি করেছেন এবং চাঁদাবাজির স্বর্গ গড়ে তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host