Headline
বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নরসিংদীতে সরকারি ছুটি ছাড়াই ১৫ দিন থাইল্যান্ডে স্বাস্থ্য সহকারী, জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা! বদলি নীতিমালা কি তার জন্য প্রযোজ্য নয়? মনোহরদীতে ৭ বছর ধরে একই পদে ডা.রাশেদুল! মনোহরদীতে খাল খননকাজ এখনো অসম্পূর্ণ, বরাদ্দ ফেরত নিয়ে প্রশ্ন! মনোহরদীতে যুবককে ‘মিথ্যা মামলায়’ চালানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি “৭ শতাংশ কমিশন না দিলে বিল নয়”—মনোহরদীর সাবেক ইউএনওর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ! বেলাবতে ৩৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার, পলাতক ৩ বেলাব সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার গ্রেপ্তার মনোহরদীতে আওয়ামী লীগ নেতার হাতে বিএনপি নেতার মৃত্যু!. পলাশে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করে নরসিংদীতে বহুতল ভবন নির্মাণ!
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

মনোহরদীতে আওয়ামী লীগ নেতার হাতে বিএনপি নেতার মৃত্যু!.

প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মনোহরদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাস্তার নারিকেল গাছ কাটাকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৪) নামে একজনের মৃত্যু হয়।শনিবার দুপুরে বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান ও চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের রাস্তা গাছ নিয়ে বিরোধ ছিলো। এ নিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ ওরফে (পিংকির বাপ) তা মেনে নেয়নি।
শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এসময় শহীদুল্লাহ ওরফে (পিংকির বাপ) ও ছেলে জীবন মিয়ার লাঠির আঘাতে মিজান ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শহীদুল্লাহ ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অন্যদিকে নিহত মিজান স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ডের সদস্য। মনোহরদীতে আওয়ামী লীগের শাসন চলছে বলে জানায় অনেকেই।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সবচেয়ে বড় অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এখানকার ওসি জাহাঙ্গীর বাদশা এবং বিএনপি নেতা দোলনের সিন্ডিকেটে মবের মুল্লুক চলছে বলে জানায় একাধিক সূত্র ।লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category