1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

মনোহরদীতে গভীর নলকূপ স্থাপনকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু!

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪

গুপ্তচর ডেস্ক:

নরসিংদীর মনোহরদীতে নভীর নলকূপ স্থাপনকালে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন। নিহত দুই ভাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাছুয়ারকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়িতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ ১০-১২ জন শ্রমিক। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে দেহ জড়িয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। এ সময় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, নলকূপ স্থাপনকালে বিদ্যুতায়িত হয়ে দুই ভাই নিহত হয়েছে। পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host