1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

মনোহরদীতে গরু বাজার দখল নিয়ে বকুল ও জয়নাল গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫ !!

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

 গুপ্তচর ডেস্ক :
চাঁদাবাজি, দখলবাজি এগুলির বিরুদ্ধে বিএনপি’র কঠোর নির্দেশনা থাকলেও এগুলির কোন তোয়াক্কাই করছেন না বেলাবো – মনোহরদীর বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জয়নালও বকুল গ্রুপের লোকজন। দলীয়ও স্থানীয় আধিপত্য ধরে রাখতে শুরু করেছেন দখলবাজি। এতে বেঁধেছে সংঘর্ষ ।
নরসিংদীর মনোহরদী গরু বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার এই ঘটনা ঘটে। এসময় ১০/১২টি মোটরসাইকেল ও একটি পিকআপভ্যান ভাঙচুর করে আগুন জালিয়ে পুড়িয়ে দেওয়া হয় ।

উভয় পক্ষের এই সংঘর্ষে আহত হন অনেকেই। আহতরা হলেন- বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন (৪০), যুবদল নেতা জুয়েল রানা (৪২), জুয়েল (৪৫), ছাত্রদল নেতা শাহিন ফরাজী (২২), সাব্বির (২৩), সাদ্দাম হোসেন (২৮), প্রণয় ফরাজী (২২) নূর উদ্দীন (৩৫), মাহফুজ মেম্বার (৩০), শেখ শাহজাহান (৫০), সাইফুল ইসলাম (৫৩)।এদের মধ্যে মোয়াজ্জেম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের মনোহরদী ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীনের এক কর্মীকে মারধর করেন সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল গ্রুপের লোকজন।

এ ঘটনায় বুধবার সকালে মনোহরদী বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার আয়োজন করেন জয়নুল গ্রুপের সমর্থকরা। শান্তিপূর্ণ সভা চলাকালে বকুল গ্রুপের সমর্থক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সোহাগ, যুবদল নেতা শিপন, সালাউদ্দিনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাদের অতর্কিত হামলায় ২৫জন নেতাকর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শান্তিপূর্ণ সভায় বকুল গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায় বলে জানায় জয়নাল সমর্থকরা ”।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host