1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

মনোহরদীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা ও অপহরণের চেষ্টা, তিন লক্ষ টাকা ছিনতাই!

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মনোহরদী প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক সাংবাদিকের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়েছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।

শাকিল জানান, তিনি নিহত হাফেজ আবুল কালামের স্ত্রীর কাছে আমেরিকা প্রবাসী বোনের পাঠানো কিছু অর্থ পৌঁছে দিতে গিয়েছিলেন। এ সময় হাররদিয়া গ্রামের চিহ্নিত মাদকসেবী ও চাঁদাবাজ মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে ৬-৭ জন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে রক্তাক্ত জখম করে এবং জোরপূর্বক একটি গাড়িতে উঠিয়ে অপহরণ ও গুমের চেষ্টা করে।

চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীরা নিহত হাফেজ আবুল কালামের ইয়াতিম সন্তানদের জন্য প্রবাস থেকে পাঠানো ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

তিনি আরো বলেন, অভিযুক্ত আঃ জব্বার এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। সে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে।

ঘটনার পর সাংবাদিক কাজী শরীফুল ইসলাম শাকিল মনোহরদী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host