1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

মাধবদীতে প্রতিবন্ধীর সম্পত্তি আত্মসাৎ ও চেয়ারম্যানসহ এলাকবাসীর বিরুদ্ধ মামলা

  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

 

মোঃ আলম মৃধা:

নরসিংদী জেলা মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের বালুচর আট পাইকায় অসহায় প্রতিবন্ধী তানবীর (১৮), এর বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
মৃত আব্দুল বারীর ছেলে, সেলিম প্রধান ও মৃত জিন্নাত আলীর ছেলে,আঃ বাতেন।

জানাযায়, অসহায় শারীরিক প্রতিবন্ধী তানবীরের মা শেফালী বেগমকে তার পিতা আবু সহিদ ৩ শতাংশ পৈতৃক সম্পত্তি লিখে দেন এবং বসবাস করার জন্য ঘর নির্মাণ করে দেয়। শেফালী বেগমের স্বামী মারা যাওয়ায় পিতার দেওয়া ঘরে ভিক্ষাবৃত্তি করে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোনরকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে তারা। শেফালী বেগমের অসহায়ত্বের সুযোগ নেয় প্রতিবেশি সেলিম প্রধান ও আব্দুল বাতেন তার জায়গার কিছু অংশ দখল করে এবং শেফালী বেগমের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা টুকু বন্ধ করে দেয়।
অসহায় শেফালী বেগম গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার হুসাইন এর কাছে নালিশ করে। মুফতি কাউসার ও এলাকাবাসীসহ সরেজমিনে এসে দেখেন রাস্তার উপর দেয়াল দেওয়া। পরবর্তীতে চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় দেয়াল ভেঙে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম প্রধান, শেফালী বেগমসহ ও তার ভাই বোনের নামে গত ৪/৯/২০২৩ তারিখে নরসিংদীর আদালতে একটি মামলা দায়ের করে এবং বাতেনএর স্ত্রী হাকীবা বেগম, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার হুসাইনসহ এলাকার গন্যমান কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এতে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার হুসাইন বলেন, এমপি মহোদয় প্রতিবন্ধীর বাড়িতে যাওয়ার জন্য ৬ ফুট রাস্তা করে দেয়। চক্রান্ত কারীরা রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে এবং যেটুকু রাস্তা ছিল তাও দেয়াল দিয়ে বন্ধ করে দেয়। তিন ও গ্রামের মানুষ একত্রিত হয়ে দেয়াল ভেঙে দেয়। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় আমি এর নিন্দা জানাই।

জমি দাতা আবু সহিদ বলেন,আমি আমার দুই মেয়েকে ৬ শতাংশ জমি লিখে দিয়ে প্রতিবন্ধী নাতী কে একটি ঘর নির্মাণ করে দেই। আমার জায়গার সামনে সেলিম প্রধান ও আঃ বাতেন ৪ শতাংশ জায়গা ক্রয় করে। লোভীরা আমার নাতীর সম্পত্তির আংশিক দখল করেনেয় এবং বাকী জায়গা আত্মসাৎ করার জন্য ময়লা, আবর্জনা ফেলে রাখে। বাড়ি থেকে বের হাওয়ার রাস্তা টুকু বন্ধ করে দেয়। অনেক বার চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্যরা দরবার শালিশে বসলে তারা উপস্থিত হয় না। এলাকাবাসী দেয়াল ভেঙে ফেলায় চেয়ারম্যানসহ আমাদের নামে মিথ্যা মামলা দেয়।

এ বিষয়ে জানতে মামলায় উল্লেখিত, নাম্বারে ফোন দিলে অন্য একজন ফোন রিসিভ করে। তার কাছে জানতে চাইলে সে বলে আমি হাকিমার প্রতিবেশি আপনি যত নিউজ করতে পারেন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host