1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

রায়পুরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

গুপ্তচর প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান দুই আরোহী। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।

ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host