1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

শিবপুরে এনএসআই ও ইউএনও’র যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা।

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
জেলা এনএসআই নরসিংদী কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত শিবপুর উপজেলার দুলালপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শিবপুর থানা পুলিশের সহযোগিতা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াছমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘কাসেম এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া দোকানটিতে অননুমোদিতভাবে এবং বিএসটিআই নির্ধারিত মূল্য ছাড়া জ্বালানি তেল বিক্রি ও গুদামে অবৈধভাবে প্রায় ২০০ লিটার ডিজেল মজুদ রাখার অপরাধে মালিক কাসেমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে দুলালপুর মোড়ে অবস্থিত ‘মোতাহার সুইটস’ নামক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সিঙ্গারা প্রস্তুত ও বিক্রির দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host