1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা।

শিবপুর পৌরসভায় ময়লার ভাগাড় জনজীবন অতিষ্ঠ

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মোঃ আলম মৃধা:

নরসিংদীর শিবপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ইটাখোলা-শিবপুর সড়কের ডিসি রোড এলাকায় দীর্ঘদিন যাবত পৌরসভার ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে শিবপুরে যানবাহনে পথচারী ও এলাকাবাসীর জনজীবন, নিত্যদিন এই দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

ইস্কুলের ছাত্র-ছাত্রীরা নিত্যদিন এই পথ দিয়ে যাওয়া আসা করে এই দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরও। নাক চেপে ধরে এসব এলাকায় পথ চলতে হয় পথচারিদের। দম বন্ধ হওয়ার উপক্রম আবার নাক ছাড়লেই দুর্গন্ধে যেন পেট ফেঁপে যায়। এমন মন্তব্য প্রকাশ করেন, হাজারো শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। নাকে কাপড় দিয়ে পার হতে হয় এই ভয়ংকর দুর্গন্ধের এই জায়গা। এভাবে ময়লা আবর্জনা জমতে থাকলে ডেঙ্গু রোগের ভয়াবহ আকার ধারণ করতে পারে ব্যাপক হারে। পর্যাপ্ত ময়লা আবর্জনায় মশার ভয়াবহ বিস্তার করছে সেখানে। ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ও স্বাস্থ্যঝুঁকিতে ছাত্র-ছাত্রী, পথচারী ও শিবপুরবাসী।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শিবপুর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তাপসী রাবেয়ার সাথে তিনি বলেন, এই ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, সরকারি খাসজমি পেলে এখান থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে দিবো, শিবপুর সহকারী কমিশনার (ভূমি) এর সাথে খাসজমির বিষয়ে কথা বলেছি আশাকরি ৭থেকে ১০দিনের মধ্যে জায়গা পেয়ে যাবো এবং এখন থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে যাব।

এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব এর সাথে, তিনি বলেন আমরা বিকল্প জায়গা খোজতেছি জায়গা পেলে এখান থেকে দ্রুত ময়লা পরিষ্কার করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host