1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
Title :
ডিবির অভিযানে জাল নোটসহ দুইজন গ্রেফতার। মনোহরদীতে শিশুদের টিফিনের ভাগ নিয়ে বকুলের দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা। শিবপুরে সন্ত্রাসী রুহুল গংয়ের তাণ্ডবে আতঙ্কিত এলাকা, মামলা করেও নিরাপত্তাহীন শরীফ পরিবার! চাঁদাবাজ-দখলদারদের জন্য বিএনপির দরজা বন্ধ: রিজভী মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ঘুষ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন! নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত। নরসিংদীতে মতবিনিময় সভায় জেলা বিএনপি সভাপতির কঠোর হুঁশিয়ারি। নরসিংদীতে মসজিদের জমি দখল করে ঘর নির্মাণ, মুসল্লিদের ক্ষোভে উচ্ছেদ। রায়পুরার পরোয়ানাভুক্ত আসামী সাগর মিয়া গ্রেফতার। নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল।

সংবাদ প্রকাশের পর বেলাবরের নায়েব আবুল কালাম আজাদের বদলি

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:বেলাবো সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব )আবুল কালাম আজাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলে তাকে বদলির আদেশ দেওয়া হয়।
তার বদলির বিষয়টি নিশ্চিত করেন বেলাব উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান।

নায়েব আবুল কালাম আজাদ এর দুর্নীতি নিয়ে জাতীয় দৈনিক সকালের সময় ও সময়ের প্রত্যাশা, স্থানীয় গণমাধ্যম সাপ্তাহিক নরসিংদীর তথ্য ও নরসিংদীর সারা জাগানো অনলাইন নিউজ পোর্টাল দৈনিক গুপ্তচর এ প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তার বদলির বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

অবশেষে গত সোমবার (৯অক্টোবর) এক আদেশের মাধ্যমে তাকে বেলাব এর পাশ্ববর্তী উপজেলা রায়পুরার রাধানগর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করে।

এদিকে ভূমি অফিসের দুর্নীতিবাজ এ কর্মকর্তার বদলির খবরে স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন বেলাব সদর ইউনিয়ন বাসী। এবং তার বদলির খবরে তাৎক্ষনিক ভুক্তভোগী অনেক সাধারণ গ্রাহককে মিষ্টি বিতরণ করেছে বলেও শুনা গেছে।

সম্প্রতি এ ভূমি অফিসের নায়েব এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ভূমি অফিসসহ পুরো উপজেলায় তার বদলির দাবি ওঠে। তার বিরুদ্ধে ভুক্তভোগী সাধারণ গ্রাহক ঘুষ-বাণিজ্যের অভিযোগে জেলা প্রশাসক অফিসে লিখিত অভিযোগও করেন।

এ বিষয়ে বেলাব ভূমি অফিসে সহকারী কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান বলেন, প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ডিসি স্যার তদন্তে স্বাপেক্ষে তার পরবর্তী ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host