1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী শহরে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাঈম হাসান শুভ জানান।

ভ্রাম্যমাণ আদালত জানায়, শহরের জেলখানা মোড়ের গ্যাস রোডে অবস্থিত ‘মা জেনারেল অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল’ এবং বাসাইল এলাকায় অবস্থিত ‘রেনেসাঁ ট্রমা সেন্টারে’ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থি।

তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালকে এক লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ও করা হয়েছে।

হাকিম নাঈম হাসান শুভ বলেন, অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পুলিশ, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host