1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ নাই,উৎপাদন নাই, নরসিংদী টেক্সটাইল শিল্পের মালিক ও শ্রমিকদের মাথায় হাত! মরার পরেও বেলাব শিক্ষা অফিসারের ঘুষের টাকা পরিশোধ! টাকা বাঁচাতে নিজের মনোনয়ন গোপন করেন মঞ্জুর এলাহী! হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা!

নরসিংদীতে ৯৬ কেজি গাঁজা কেলেঙ্কারি, বলির পাঁঠা  কোর্ট পরিদর্শক!

  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

গুপ্তচর প্রতিবেদক :
নরসিংদী জেলার গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হকের বিরুদ্ধে ৯৬ কেজি গাঁজা ধ্বংস না করে বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় কোর্ট পরিদর্শক মোঃ জাকির হোসেনকে দায়ী করা হয়েছে, যা নিয়ে তিনি নিজেকে বলির পাঁঠা হিসেবে উল্লেখ করেছেন।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি শিবপুর থেকে ডিবি পুলিশের এস আই আব্দুল গাফফার ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেন। ৬ ফেব্রুয়ারি এই মাদক নরসিংদী কোর্টের মালখানায় জমা দেওয়ার কথা থাকলেও, তা জমা দেওয়া হয়নি। মালখানার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, ডিবি ওসি তাকে মাদক জমা না নিতে নির্দেশ দেন এবং ভয় দেখিয়ে বলেন যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। ১৭ ফেব্রুয়ারি মাদক ধ্বংস করার কথা থাকলেও, তা না করে মাধবদীর মাদক ব্যবসায়ী মায়ার কাছে ১৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, ডিবি ওসি এর আগেও ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিল মালখানায় জমা দেননি বলে জানা যায়। ডিবির  এই ওসি পূর্বে গোপালগঞ্জের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছে এবং আওয়ামী লীগের পতিত স্বৈরাচার হাসিনার খুব আস্তাভাজন ছিলেন। শুধু তাই নয় কোর্টের  যেকোনো নিলামে তার পছন্দের লোকদের পাইয়ে দেওয়ার জন্য হস্তক্ষেপ করতেন তিনি।

কোর্ট পরিদর্শক মোঃ জাকির হোসেন জানান, চাকরিজীবনের শেষ বয়সে এ ধরনের অপমান কল্পনাও করেননি। তিনি সব সময় সৎ থেকে দায়িত্ব পালন করেছেন এবং কখনো পোষাকে কলঙ্ক লাগতে দেননি। সচেতন মহল প্রশ্ন তুলেছেন, যেখানে ডিবি ওসি এবং বিচারক সরাসরি জড়িত, সেখানে কোর্ট পরিদর্শক জাকির হোসেনকে কেন এই ঘটনায় টানা হচ্ছে! তিনি মালখানায় মাল জমা পায়নি তাহলে তিনি কিভাবে দোষী? তিনি মাল বুঝে পেয়েছেন এ ধরনের কোন লিখিত কোথাও তিনি দেননি। প্রশ্ন উঠেছে মাল যদি বিক্রি করান বিচারক নিজে, সেখানে কোর্ট পরিদর্শক কি তার বিরুদ্ধে যেতে পারবেন? তার বিরুদ্ধে গিয়ে কোর্টে কি তার চাকুরি থাকবে? যেখানে তিনি সারাক্ষণ বিচারকদের মামলা মোকদ্দমা এবং নিরাপত্তা নিয়ে কাজ করে থাকেন, সেখানে তাদের বিরুদ্ধে দাঁড়ানো জলে বাস করে কুমিরের সাথে লড়াই করার মত নয় কি? তাছাড়া কোনরকম তদন্ত না করে একজন নিরপরাধ ব্যক্তিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এরকম বলির পাঁঠা বানানো কতটুকু যুক্তিসঙ্গত?

এ বিষয়ে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যা থেকে আশা করা যায় যে, জাকির হোসেন দায়িত্বে বহাল থেকে নরসিংদীবাসীকে সেবা দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host