নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মনির উজ্জামান ও তার নেতৃত্বাধীন ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নদীপথে ট্রলারে করে কারখানায় প্রবেশ করে ড্রেজার ও শ্রমিকদের কক্ষে ভাঙচুর চালায়। এসময় শ্রমিকদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার সময় অন্তত সাতজন শ্রমিক আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.