1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
নরসিংদী এখন গণধর্ষণ ও লাশের জেলা! মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি!

নরসিংদীতে অভিনব কায়দায় পিকআপের বিশেষ চেম্বারে ৪৫ কেজি গাঁজা উদ্ধার।

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিমের অভিযানে অভিনব কায়দায় তৈরি বিশেষ চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রীজের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

ডিবির এসআই মোবারক ও এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হলে গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আল মামুন (৩৮) নামের এক মাদক পরিবহনকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

অভিযানে গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন,
“মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। জনগণ আস্থা রাখুন, আমরা পাশে আছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host