1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

নরসিংদীতে এনা পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোর চারটার দিকে জেলার পলাশ উপজেলার ভাগদী কদমতলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুর্ঘটনাকবলিত এনা পরিবহন বাসের চালক ইদ্রিস আলী। বাড়ি কিশোরগঞ্জে। এই দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার এবং আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, এনা পরিবহনের বাসটি রাতে সিলেট থেকে ঢাকায় আসছিল। ওই এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host