1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

নরসিংদীতে গণহত্যার মামলার বাদিকে অপহরণ, জোরপূর্বক মামলা প্রত্যাহারের অপচেষ্টা ব্যর্থ করেছে ছাত্রদল ও যুবদল।

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
গত ২ সেপ্টেম্বর ২০০৪ ইং রোজ বুধবার নরসিংদী আওয়ামী পন্থী আইনজীবী সমিতিতে শাওন হ’ত্যার বাঁদীকে অপহরণ করে নিয়ে যান শাওন হত্যার মূল হোতা ও ষড়যন্ত্রকারী আইনজীবী সমিতির সদস্য মামুন গং। এ বিষয়ে আইনজীবী সমিতিতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক ও ছাত্র নেতাদেরকে পিটিয়ে র’ক্তাক্ত জখম করেন আইনজীবী মামুন ও তার সাঙ্গপাঙ্গরা। খোঁজ নিয়ে জানা যায় , আইনজীবী মামুন বর্তমান সভাপতি কাজি নাজমুলের সহোদর ভাই।

বিগত দিনে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতির নেতৃত্বে বেলাবো মনোহরদীর এমপির পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিল এই আইনজীবীরা। তাই এমপি নুরুল মজিদ হুমায়ুন গ্রেপ্তার হলে মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে রিমান্ড বাতিল করেছেন বলে সর্বমহলে গুঞ্জন উঠেছে। আওয়ামী পন্থী আইনজীবীদের দৌরাত্ম বেড়েই চলেছে নরসিংদীতে। সাংবাদিকরা সংঘঠিত ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এবং ছবি উঠাতে গেলে আইনজীবী মামুন ও তার সহযোগীরা সাংবাদিকদের উপর চড়াও হয়ে তাদের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। ছাত্রনেতা এবং সাংবাদিকদের উপর হামলা করায় জেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উকিল , সাংবাদিক , ছাত্রনেতা সহ আহত হয়েছেন ৭ জন এবং অগনিত চেয়ার টেবিল ভাংচুর হয়েছে।

অপরদিকে মুচলেকা নেওয়া ফাইল ছাত্র নেতারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ভুক্তভোগী সাংবাদিকরা ক্যামেরা ও মোবাইল ফেরৎ পাবার দাবি জানিয়েছেন এবং এ অযাচিত ঘটনার বিচার দাবি করেছেন। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকনকে জানানো হয়েছে। গুঞ্জন উঠেছে ইতিপূর্বে একটি কুচক্রী মহলের প্ররোচনায় জনৈক এডভোকেট বাদী হয়ে রাজনৈতিক ব্যাক্তি , শিল্পপতি , সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং তাদের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ উত্থাপন করেন।

বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মামলা ও অর্থ বাণিজ্যের ঘটনা একাধিক গণমাধ্যমে এসেছে। নরসিংদী কোর্টের সকল বিচারক এবং পিপিদের অপসারণ করে দ্রুতই ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ তেমনটাই প্রত্যাশা নরসিংদীবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host