গুপ্তচর ডেস্ক:
নরসিংদীতে নাশকতা ও বিস্ফোরক আইনে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪২ নেতাকর্মীর নামে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে।উক্ত ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন ,নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল কাশেম ভূঁইয়া।
ওসি জানান,গত (২২ অক্টোবর) রাত বারোটা বিশ মিনিটে নরসিংদী সদর থানাধীন চিনিসপুর দিদার এর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিস্ফোরক ও অস্ত্র শস্ত্র সহ সমবেত হয়ে পুলিশের কর্তব্য পালনে বাধা,বিস্ফোরণ ঘটানো ও বিস্ফোরক দ্রব্য হেফাজতের ঘটনায়, নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:১) দিদার হোসেন (৪০) পিতা মৃত-গয়েস উল্লাহ, সাং- চিনিসপুর, ২) ইকবাল হোসেন (৬০) পিতা মৃত- হাজী মনিরুজ্জামান মাস্টার সাং-দিলার পুর, ৩) আবু ফারুক (৫১) পিতামৃত- রহমত উল্লাহ সাং- কালাই গোবিন্দপুর ,৪) মোহাম্মদ আলী ( ৪০) পিতামৃত- হাবিবুর রহমান সাং- চিনিসপুর সর্ব থানা ও জেলা- নরসিংদী।
তাদের আটক করে ৭ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এই বিষয়ে এস আই কামরুজ্জামান বাদী হয়ে এজাহার নামীয় অজ্ঞাতনামাসহ ৪২ জনকে আসামি করে নিয়মিত মামলা রুজু করেন।
এই সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ৫টি ইটের টুকরা উদ্ধার করেছেন বলে দাবি করেন পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতা বলে একাধিক সূত্রে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.