1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
নরসিংদী এখন গণধর্ষণ ও লাশের জেলা! মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি!

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি এমদাদুল।

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ এমদাদুল হক। বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) নরসিংদী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা ও সার্বিক পেশাদার দক্ষতার স্বীকৃতিস্বরূপ নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।

দীর্ঘদিন ধরে দায়িত্বে থেকে ওসি এমদাদুল হক নরসিংদী মডেল থানাকে একটি জনবান্ধব থানায় পরিণত করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় তাঁর নেতৃত্বে থানার কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা রাখছেন।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় ওসি মোহাম্মদ এমদাদুল হক পুলিশ সুপার, নরসিংদীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, “এই অর্জন শুধু আমার নয়—নরসিংদী মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম ও জনতার সহযোগিতার ফল। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

নরসিংদী জেলা পুলিশের এ স্বীকৃতি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ ওসি এমদাদুল হকের এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host