গুপ্তচর ডেস্ক:
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা( ডিবি)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে নরসিংদীর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নরসিংদী ছাত্রদল সভাপতি নাহিদকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার। তিনি জানান, নাহিদের নামে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ এমনকি আওয়ামী ফ্যাসিস্ট আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা গুমের স্বীকারও হয়েছিলেন এই নাহিদ। ছাত্র রাজনীতি করে জীবনের মূল্যবান সময় ও সম্পদ নষ্ট করেছেন তিনি।তাই তাকে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছিল। এখন তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে জানায় ছাত্রদলের অন্য নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.