1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার* রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার। বেলাব থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের সঙ্গিতা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ফার্মেসি ও ডিসপেনসারিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে সরকারি ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ মজুত, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি এবং ওভার দ্য কাউন্টার (ওটিসি) ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিকসহ অন্যান্য ঔষধ বিক্রি, মজুত ও প্রদর্শনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদীর প্রসিকিউশনের ভিত্তিতে উল্লিখিত অপরাধসমূহ আমলে নিয়ে তিনটি পৃথক মামলায় তিনটি ভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আশেপাশের অন্যান্য ফার্মেসি মালিক ও সাধারণ মানুষকে সরকারি ও নিষিদ্ধ ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host