নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি–এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা লেডিস ক্লাব–এ অনুষ্ঠিত সমিতির দ্বি-বার্ষিক (২০২৭–২০২৮) সাধারণ নির্বাচনে তাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচনে সারোয়ার মৃধার বিজয়ে নরসিংদীর পরিবহন সংশ্লিষ্ট মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সারোয়ার মৃধা এ পদে নির্বাচিত করায় পলাশ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
প্রতিক্রিয়ায় সারোয়ার মৃধা বলেন, পরিবহন খাতের উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মালিকদের স্বার্থ রক্ষায় তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরিবহন মালিকদের প্রত্যাশা, তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.