1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদী এখন গণধর্ষণ ও লাশের জেলা! মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি!

পলাশ উপজেলা স্বাস্থ্য সহকারী এনায়েত হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪

গুপ্তচর ডেস্ক:পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী এনায়েত হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।এলাকাবাসীর পক্ষে ২৯ ফেব্রুয়ারি আলতাফ হোসেন নামের এক ব্যক্তি সিভিল সার্জন বরাবর তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,এনায়েত হোসেন দীর্ঘ আট থেকে নয় বছর ডাঙ্গা ইউপির ১ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিল।বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।ফলে ডাঙ্গা ১ নং ওয়ার্ডের শিশুরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।তাই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ স্লোগান টি ব্যাহত হচ্ছে।অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার কারণে প্রতিটি ক্ষেত্রেই তার অনিয়ম ও দুর্নীতির ছোঁয়া লেগেছে।কোন অফিসার হাসপাতালে নতুন যোগদান করলে তাকে প্রথমে বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ান এনায়েত হোসেন।পরে কৌশলে সে অফিসারকে জিম্মি করে তার উদ্দেশ্য হাসিল করেন।অফিস সহকারীর পাসওয়ার্ড তার কাছে জিম্মি থাকে,এবং সে পাসওয়ার্ড গোপন করে তার স্বার্থসিদ্ধি করে।

এর মধ্যে উল্লেখযোগ্য হল,যারা করোনার টিকা অনলাইন করেনি,তাদের অনলাইন করিয়ে দেওয়ার কথা বলে চার থেকে পাঁচ হাজার টাকা ঘুষ আদায় করছে সে।কোন প্রশিক্ষনের নামে টাকা-পয়সা আসলে সেই টাকা ভুয়া বিল ভাউচার করে সে উত্তোলন করে খায়।শিশুদের শিশু কার্ড দিয়ে টাকা গ্রহণ করে যা বিনামূল্যে দেওয়ার কথা।মাঠ পর্যায়ে কর্মরত অফিসার ও স্টাফদের জিম্মি করে রিপোর্ট রিটার্নের কথা বলে টাকা আদায় করে,টাকা না দিলে মিথ্যা তথ্য দিয়ে অফিসারদের কাছে তাদের হয়রানি করে।অন্য স্টাফদের নামে বাসা ভাড়া নিয়ে সে নিজে থাকে।এতে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে।তার নিজ কাজকর্ম ছাড়াও দাপ্তরিক কাজকর্মে সে সবসময় নাক গলায়।যে কোন প্রশাসনিক ও আর্থিক কাজ সে করে থাকে।সে স্বাস্থ্য কমপ্লেক্সে যেই দায়িত্ব পালন করছেন,তাকে ছাড়াও অত্র অফিসে কাজ করার মত অনেক দক্ষ লোক রয়েছে।তা সত্ত্বেও অন্য কাউকে দায়িত্ব না দিয়ে সে নিজেই কাজ করে থাকে।আর সে কারণেই তার কাছে অনেকে জিম্মি।

শুধু তাই নয় সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডারের কাজকর্মও করে এবং টাকার বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেয়।এনায়েত হোসেন এর বিরুদ্ধে আনিত অনিয়মও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানীমূলক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা অভিযোগকারী ও ভুক্তভোগীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host