1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলা আহ্বায়ক হলেন সোহান হায়দার।

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

গুপ্তচর প্রতিবেদক:

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২১ ফেব্রুয়ারি কমিটি গঠন করা হয়েছে, যেখানে নরসিংদী জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় ছাত্রনেতা সোহান হায়দার। কেন্দ্রীয় কমিটি আগামী ছয় মাসের জন্য এই অনুমোদন দিয়েছে।

সোহান হায়দার একজন পরীক্ষিত ও সংগ্রামী নেতা। তিনি নরসিংদী সরকারি কলেজে অধ্যয়নরত এবং ছাত্ররাজনীতিতে প্রথম থেকেই সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। আন্দোলনের ময়দানে তাঁর সাহস ও নিষ্ঠার পরিচয় অসংখ্যবার মিলেছে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন, শরীরে বিদ্ধ হয় ১৮টি পুলিশের গুলি। কিন্তু তবুও তিনি রাজপথ ছাড়েননি, আন্দোলনের প্রতি তাঁর অঙ্গীকার অটুট ছিল।

এক সম্ভ্রান্ত মুসলিম বংশের সন্তান সোহান হায়দার। তার পূর্বপুরুষরা ধনবান ও উচ্চশিক্ষায় শিক্ষিত।তার বংশের আত্মীয়স্বজন দেশের সরকারি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জনগণের নেতা হিসেবেই গড়ে তুলেছেন। নরসিংদীতে তার নেতৃত্বেই জাতীয় সংগীতের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সোহান এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। এখনো তিনি রাজপথে সক্রিয় রয়েছেন এবং নতুন এই প্লাটফর্মটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তৃণমূলের সাধারণ শিক্ষার্থী ও জনগণের মধ্যে তাঁর প্রতি গভীর আস্থা রয়েছে। নেতৃত্বগুণ, সাহসিকতা ও মানবিক গুণাবলীর জন্য তিনি প্রশংসিত।

৫ই আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার দুঃশাসন অবসানের লক্ষ্যে তিনি আন্দোলন চালিয়ে গেছেন। তাঁর পরিবার ও সহযোদ্ধারা তখন জেল-হাজতে বন্দি হওয়ার আশঙ্কায় ছিলেন, কিন্তু লড়াই থেকে পিছপা হননি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নতুন নেতৃত্ব কি পরিবর্তনের বার্তা বয়ে আনবে? সময়ই বলে দেবে। তবে ছাত্রসমাজের আশা, সোহান হায়দারের নেতৃত্বে এই আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host