গুপ্তচর প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক রাসেল আহাম্মেদের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বীর আহমদপুর গ্রামে তার বাড়ির সামনে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা।
রাসেল আহাম্মেদ বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে। তিনি কারারচর বাজারে "রাসেল টেলিকম" নামে একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের সময় তার পরনে শুধু শর্ট প্যান্ট ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানিয়েছেন মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.