1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’

মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন!

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মামদার টেক এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি সদস্য বাদল মেম্বার ও তার ভাতিজা কাউছার, সুমন টলি এবং ইছা মাথা দিয়ে মাটি বিক্রি করছেন। এলাকার প্রভাবশালী আরো কয়েকজন ব্যক্তি মাটি কাটার কাজে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মামদার টেক জামে মসজিদের সামনে থেকে একাধিক মাটি কাটার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এভাবে মাটি কাটার ফলে রাস্তা ও আশপাশের জমির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
অবৈধ মাটি কাটার বিষয়টির ব্যাপারে জানতে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগ করে বলেন, এসিল্যান্ড এবং ইউএনও মোটা অংকের টাকা নিয়ে চুপচাপ থাকেন। আর ভুক্তভোগী হন মানুষ।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host