1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার* রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার। বেলাব থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ টাকাসহ গ্রেফতার সাত। হাইকোর্টে বৈধ হলো নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন।

রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা।

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের সঙ্গীতা বাজার এলাকায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ পরিস্থিতি, মূল্যতালিকা ও ক্রয় রশিদ পর্যবেক্ষণ করা হয়। মনিটরিংকালে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে ২টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এ সময় ব্যবসায়ীদের পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণসহ সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারা সম্পর্কে সচেতন করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য উৎসাহিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী। তিনি জানান, রমজান মাস জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host