1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার। বেলাব থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ টাকাসহ গ্রেফতার সাত। হাইকোর্টে বৈধ হলো নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন। রায়পুরায় তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, ইয়াবাসহ মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার। নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীর ওপর মবের চেষ্টা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! নরসিংদীতে ডিবির জালে মাদক চক্র: ১৪ কেজি গাঁজা ও অবৈধ সিএনজি জব্দ। দেড় বছরেও হয়নি বেলাব উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি, লক্ষ লক্ষ টাকা লোপাট! নরসিংদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত।

রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার।

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে রায়পুরা থানার মির্জারচর ও চাঁনপুর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মির্জারচর গ্রামের কবরস্থানের একপাশে একটি বস্তায় প্যাঁচানো অবস্থায় একটি একনলা বন্দুক ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে অভিযান চালিয়ে মোহিনীপুর বাজারের একপাশে বস্তায় প্যাঁচানো অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার খবর পেয়ে এলাকার সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীক, পিএসসি। এতে সেনাবাহিনীর ১২ ল্যান্সার্স ইউনিটের একটি দল, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানা পুলিশের একটি দল এবং র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি দল অংশ নেয়।
সাম্প্রতিক সময়ে রায়পুরায় যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে এলাকায় অপরাধী তৎপরতা কমেছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host