1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

শিবপুরে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার।

  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর শিবপুর মডেল থানার আওতাধীন এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর  রাতে, আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় শিবপুর থানার পুলিশ সৈকারচর এলাকা থেকে মনিরুজ্জামান (পিতা: খোকা মিয়া), নামে এক ব্যক্তিকে আটক করে। শিবপুর থানার ওসি মো:আফজাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এসআই হাসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তার কথা অনুযায়ী অভিযান চালিয়ে মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনিরুজ্জামানের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা নং ০৩, তারিখ ০৩/০৮/২০২৫, দণ্ডবিধির পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/(২)/(৩)/(৪)/৮(৭) ধারায় একটি মামলা দায়ের করা হয়। তার হেফাজত থেকে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট সংরক্ষিত ডিভাইস উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ ধরনের অপরাধ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তরুণ সমাজকে বিপথে চালিত করে। তাই অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “শিবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host