শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত (৯ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত, মোবারক (২৫) কামারগাঁও গ্রামের বরুজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, মোবারক শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ ওরফে হারুন খা হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ শফিকুল ইসলাম সুমন *** উপদেষ্টা: নাছরিন রিমা স্মৃতি
কার্যালয় : উপজেলা মোড়, নরসিংদী। মোবাইল: ০১৯০৬০৬০০৫৭, ই-মেইল: msi873098@gmail.com
Copyright © 2026 দৈনিক গুপ্তচর. All rights reserved.