1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
নরসিংদী এখন গণধর্ষণ ও লাশের জেলা! মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি!

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুপেয় পানির বুথ স্থাপন

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

গুপ্তচর ডেস্ক:

নরসিংদী সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা হয়েছে সুপেয় পানির বুথ। যেখান থেকে পথচারী-সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন খেতে পারছে।
আজ বেলা ১২টার দিকে পাঁচদোনা মোড়ে ওই কার্যক্রমের উদ্ধোধন করেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন।

এই বিষয়ে কথা হলে পথচারী ও সাধারণ মানুষ জানান, (ইউএনও) ম্যাডাম যে বিনামূল্যে পানির ব্যবস্থা করেছে তা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। এই গরমে আমরা পাঁচদোনা মোড়ের সাধারণ মানুষ এসে এক গ্লাস ঠান্ডা স্যালাইনের পানি খেলে শরীরে অনেকটাই আরাম পাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা সুলতানা নাসরীন বলেন, চলমান তীব্র তাপদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক ও যাদের কায়িক পরিশ্রম হয় তাদের পানি পান এর সুবিধার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারীরা যেন খাবার স্যালাইন খেতে পারে তারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও তিনি বলেন, যতদিন এই তাপদাহ থাকবে, ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host