নিজস্ব প্রতিবেদক:
জুলাই হত্যাকাণ্ডের সময় নরসিংদীতে স্পেশাল ব্রাঞ্চের জেলার প্রধান ডিআইও-১ হিসেবে দায়িত্ব পালন করতেন বর্তমান মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা। অভিযোগ উঠেছে, সেই সময়ের পর তিনি নরসিংদী শহরে কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, নরসিংদীর এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসের পূর্ব পাশে অবস্থিত ‘স্বপ্ন পার্ক’ নামের ১৬ তলা ভবনে দুটি ফ্ল্যাট ক্রয় করেছেন তিনি। একটি তার নিজের নামে এবং অন্যটি তার স্ত্রীর নামে বলে বিশ্বস্ত একাধিক সূত্র দাবি করেন।
জুলাই হত্যাকাণ্ডের পর তিনি নরসিংদী থেকে বদলি হলেও তার পরিবার দীর্ঘদিন নরসিংদীতেই অবস্থান করছে। তার সন্তানও পড়াশোনা করছে এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসে।

এখন প্রশ্ন উঠেছে—সরকারি চাকরিজীবী হিসেবে এই বিপুল অর্থের উৎস কী? তার আয়ের সঙ্গে এই সম্পদের সামঞ্জস্য রয়েছে কি?
এসব বিষয়ে ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, “আপনারা তদন্ত করে দেখেন ”

নরসিংদীর মানুষের প্রশ্ন জুলাই হত্যাকাণ্ডের নায়ক কি এই জাহাঙ্গীর বাদশা?? জুলাই হত্যাকান্ডের দুই বছর পেরিয়ে গেল কিন্তু নরসিংদীতে রয়ে গেলেন জাহাঙ্গীর বাদশা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাইয়ে তার ভূমিকা ও অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করার দাবি জুলাই যোদ্ধাদের!!