নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোঃ শামসুজ্জামানের গোপনীয় সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার রায়।
সরকারি চাকরির ১৩তম গ্রেডের এই পদের মূল বেতন ১১ হাজার থেকে ১৬ হাজার ৬৯০ টাকা। যেই বেতনে চাকরি করে সংসার চালাতেই হিমশিম খাওয়ার কথা অথচ , এই চাকরিরত অবস্থায় নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দীর ইডেন গার্ডেনের ষষ্ঠ তলায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। ডিসি অফিসের অন্য স্টাফরা তার এই ফ্ল্যাট কেনার কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। বর্তমানে পরিবার নিয়ে সেখানেই বসবাস করছেন বিপ্লব কুমার রায় বলে জানা গেছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, মালাকা ডাক্তারের মোড়ের সামনের মসজিদ “মসজিদুল ফালাহ”এর বিপরীত পাশে কোটাবাড়ি ইডেন গার্ডেনে ২৪০/২ পশ্চিম ব্রাহ্মন্দিতে ফ্ল্যাটটি অবস্থিত। আরো জানা যায় হেলাল উদ্দিন এর কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করেন তিনি।

সরজমিনে ফ্ল্যাটের বিষয়ে জানতে চাইলে বিপ্লব কুমার রায় বিষয়টি স্বীকার করেন। তবে ফ্ল্যাট কেনার অর্থের উৎস জানতে চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে সাংবাদিককে ফোন করে দুঃখ প্রকাশ এবং অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।

এখন প্রশ্ন উঠছে—১৩তম গ্রেডের চাকরি করে এত মূল্যের ফ্ল্যাট কেনার অর্থের উৎস কী?
এটি কি তার বৈধ আয়ে কেনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উৎস? নাকি কোনো প্রভাবশালী কর্মকর্তার অর্থ বা সম্পৃক্ততা রয়েছে?
বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ফ্ল্যাটের অর্থের উৎস কী—এখন সেটিই বড় প্রশ্ন!?