1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Title :
নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার*

জমজমাট নাগরিয়াকান্দি বিনোদন পার্ক; নিরাপত্তা ঝুঁকি চরমে

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:

নাগরিয়াকান্দি ব্রিজকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক মনোরম বিনোদন পার্ক।প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় এখানে এসে।বড় এবং ছোটদের জন্য রয়েছে অসংখ্য রাইডার,বিভিন্ন ধরনের খাবার, বাচ্চাদের খেলাধুলার জিনিস।খোলামেলা এবং নদীর সংলগ্ন হওয়ায় মানুষের কাছে সাড়া ফেলেছে এই বিনোদন কেন্দ্রটি।বর্তমানে নরসিংদী বিনোদনপ্রেমী মানুষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই জায়গাটি। প্রতিদিনই বাড়ছে নিত্যনতুন দোকান ও রাইডের সংখ্যা। সরকারি ছুটির দিনে দম ফেলা যায় না এখানে এসে।সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে থাকে মানুষের আনাগোনা। কখনো কখনো মানুষের চাপে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। কিন্তু এই বিনোদন কেন্দ্রের মধ্যে প্রতিদিনই ঘটছে ছোটখাটো মারামারি, অসামাজিক কর্মকান্ড, এমনকি রাত্রে হচ্ছে কেস ফিটিং। অর্থাৎ ছেলেমেয়েকে একসাথে দেখলে স্থানীয় প্রভাবশালী বখাটেরা কেস ফিটিং করছে।হাতে থাকা মোবাইল ফোন টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। মান সম্মান এবং লোক লজ্জার ভয়ে অনেকেই এসব বিষয়ে মুখ খুলছেন না।আবার গোপন জায়গায় গিয়ে কেউ কেউ করছে অসামাজিক কর্মকান্ড।এখানে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় যেকোন সময় এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই বিনোদন কেন্দ্রকে আশ্রয় করে হতে পারে মাদকের বড় চোরা চালান ও অস্ত্রের লেনদেন। তাই এখানে প্রতিনিয়ত পুলিশ টহল বাড়ানো উচিত। পুরা এলাকাতেই সিসি ক্যামেরার আওতাভুক্ত করা উচিত।অন্যথায় এই বিনোদন কেন্দ্রটি নরসিংদী বাসীর জন্য হতে পারে একটি মরণ ফাঁদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host