Headline
নরসিংদীতে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা রাজু গ্রেফতার!! নরসিংদী ডিসি অফিসের গোপনীয় সহকারী বিপ্লবের ৬০ লাখ টাকার ফ্ল্যাট ক্রয়! নরসিংদীতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবের আলাদিনের চেরাগ! শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ!
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

“মাধবদীতে ডাকাতদের রক্তাক্ত তাণ্ডব: গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, লুট ৪ লাখ টাকার মালামাল”

প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্রাইম রিপোর্টার  :
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরেকজন গুরুত্বর আহত হয়েছেন। এসময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকার শাজাহান মিয়ার ছোট ভাই মিলন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলন মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতি চলা কালে মিলন তার বড় ভাই শাহজাহানসহ কয়েকজকে ফোন করে জানায় ডাকাতি হচ্ছে। পরে আশপাশের লোকজন এগিয়ে বাঁধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাজাহান মিয়ার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় তার চাচা সুরোজ মিয়া। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতে ৩টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। ওই ডাকাতির কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনতিবিলম্বে মাধবদী থানার অযোগ্য ওসির বদলির দাবী জানিয়েছেন সচেতন মানুষ। মাধবদী সাধারণ মানুষের প্রশ্ন কেন ডাকাতদের ধরা হচ্ছে না , তাহলে কি পুলিশ নিজে এই ডাকাতির সাথে জড়িত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category