Headline
নরসিংদী ডিসি অফিসের গোপনীয় সহকারী বিপ্লবের ৬০ লাখ টাকার ফ্ল্যাট ক্রয়! নরসিংদীতে অগ্রণী ব্যাংকের ম্যানেজার হাবিবের আলাদিনের চেরাগ! শিবপুরে ডাকাতি মামলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫ আসামি গ্রেপ্তার ১৬৪ ধারায় জবানবন্দি, উদ্ধার এক জোড়া কানের দুল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসতবাড়িতে হামলা, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ; নারীর স্বর্ণের চেইন ছিনতাই! বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বেলাবতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীর ওসির নরসিংদীতে দুই কোটি টাকার ফ্ল্যাট! নিরব কেন প্রশাসন?? রায়পুরায় সরকারি কর্মকর্তার আয়োজনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌভ্রমণ! মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নীলা-রাশেদ’ সিন্ডিকেটের রাজত্ব, উঠছে ভয়াবহ অনিয়মের অভিযোগ! মনোহরদী সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়!
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

মনোহরদীতে সরকারি বিদ্যালয়ের বাউন্ডারি ভেঙে রাস্তা নেওয়ার পাঁয়তারা, ক্ষোভ এলাকাবাসীর!

প্রতিনিধি:
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মনোহরদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আকা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ভেঙে একটি ব্যক্তিগত বাড়ির জন্য গেট ও রাস্তা নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। যেই বাড়ির জন্য রাস্তা দেওয়ার পাঁয়তারা চলছে সেই বাড়ির সবাই ঢাকা থাকেন, বাড়ির মালিকের নাম শফিক আফ্রাদ বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, বাড়িটির জন্য বিদ্যালয়ের পূর্ব দিক দিয়ে বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের মাঠের ওপর দিয়ে চলাচলের ব্যবস্থা করতে একটি মহল তৎপর। বাড়ির মালিক একজন বিত্তবান মানুষ তাই তাকে স্কুলের বাউন্ডারি ভেঙ্গে রাস্তা দিয়ে এলাকার প্রভাবশালীরা তার কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার পাঁয়তারা করছে বলে জানা যায়।এর আগে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে বিদ্যালয়ের স্বার্থে বাউন্ডারি নির্মাণের সিদ্ধান্ত নেন।
এলাকাবাসীর আশঙ্কা, বাউন্ডারি ভাঙা হলে বিদ্যালয়ের মাঠের সৌন্দর্য ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে নানা অপব্যবহারের সুযোগ সৃষ্টি হতে পারে। তারা সরকারি সম্পদ ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category