1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ পরিবহন খাতে নরসিংদীর সাফল্য: কেন্দ্রীয় নেতৃত্বে সারোয়ার মৃধা। রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসী গ্রেফতার* রায়পুরার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার। বেলাব থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

শিবপুরে এনএসআই ও ডিবির যৌথ অভিযানে ভারতীয় অবৈধ মবিল সহ গ্রেফতার ১।

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

গুপ্তচর ডেস্ক:
নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
২৬ ডিসেম্বর( বৃহস্পতিবার) রাত দশটা থেকে এই অভিযান পরিচালনা শুরু হয়।

অবৈধ ভারতীয় মবিল ব্যবসায়ী জিয়াবুর রহমান (৩৮) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় ০২ বছর যাবৎ ব্যবসা করে আসছিলো। সে নরসিংদীর আশেপাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও নিয়োগ দিয়েছে। দুটি রুমে ভাড়া নিয়ে সে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ সময় তার কাছে মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এখান থেকে উদ্ধারকৃত মবিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮-১০ লাখ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজারজাত করতো এই অবৈধ ব্যবসায়ী। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সচেতন মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host