1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Title :
মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ও হিসাব রক্ষকের পেটে ১২ কোটি ৪৫ লাখ টাকা! রমজান সামনে রেখে নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা। নরসিংদীর দুঃসময়ের বিশ্বস্ত যেই তিন নেতাকে সুসময়ে বলি দিল বিএনপি! একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’

শোক সংবাদ

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের বেলাবো উপজেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিনের শ্রদ্ধেয় পিতা, টংগীরটেক মৌলভীর বাড়ি নিবাসী ও চণ্ডীপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের মাস্টার (ওরফে আব্দুল খালেক মৌলভী) বার্ধক্যজনিত কারণে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগে গত বৃহস্পতিবার সকাল ৬:১০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের নামাজে জানাজা একইদিন বাদ আসর ৫:৪৫ মিনিটে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

মরহুম আব্দুল কাদের মাস্টার ছিলেন এক গুণী, সদালাপী, পরহেজগার ও সেবাপরায়ণ মানুষ। শিক্ষাক্ষেত্রে ৪৪ বছর নিবেদিত থেকে তিনি হাজারো ছাত্র-ছাত্রীকে আলোর পথে চালিত করেছেন—যাদের কেউ আজ শিক্ষক, কেউ আইনজীবী, ব্যারিস্টার, প্রশাসনিক কর্মকর্তা কিংবা উচ্চ পর্যায়ের সরকারি কর্মচারী।

তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন সম্মানিত ইমাম, ইউনিয়নের সাবেক কাজী, হোমিওপ্যাথ চিকিৎসক, এবং আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কাজে নিবেদিত এক পরিপূর্ণ মানুষ। ধর্মীয় ক্ষেত্রে তাঁর অবদান ছিল অসামান্য। জুমার খুতবা থেকে শুরু করে মানুষের বিপদে তদবির ও দোয়া – সবখানেই ছিল তাঁর নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার ছাপ।

তাঁর মৃত্যুতে এলাকার এক উজ্জ্বল নক্ষত্র হারালাম। আমরা হৃদয়ের গভীর থেকে তাঁর রূহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host