1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Title :
ঢাকায় যাওয়ার পথে আটক ফাহিম, ইয়াবা মামলায় কারাগারে! শিবপুরে এনএসআই ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার, একজনকে কারাদণ্ড ডিবির অভিযানে মাহবুব হত্যা মামলার আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার শিবপুরে এনএসআই ও ইউএনও’র যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা। নরসিংদী এখন গণধর্ষণ ও লাশের জেলা! মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য! নরসিংদী জেলা বিএনপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক: দাওয়াত কার্ড নিয়ে সমালোচনার ঝড়!! নরসিংদী সদরে সঙ্গিতা বাজারে মোবাইল কোর্টের অভিযান: তিন ফার্মেসিকে অর্থদণ্ড

শিবপুরে এনএসআই ও ইউএনও’র যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা।

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
জেলা এনএসআই নরসিংদী কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত শিবপুর উপজেলার দুলালপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শিবপুর থানা পুলিশের সহযোগিতা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াছমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘কাসেম এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া দোকানটিতে অননুমোদিতভাবে এবং বিএসটিআই নির্ধারিত মূল্য ছাড়া জ্বালানি তেল বিক্রি ও গুদামে অবৈধভাবে প্রায় ২০০ লিটার ডিজেল মজুদ রাখার অপরাধে মালিক কাসেমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে দুলালপুর মোড়ে অবস্থিত ‘মোতাহার সুইটস’ নামক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সিঙ্গারা প্রস্তুত ও বিক্রির দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host