1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা! ঢাকায় যাওয়ার পথে আটক ফাহিম, ইয়াবা মামলায় কারাগারে! শিবপুরে এনএসআই ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার, একজনকে কারাদণ্ড ডিবির অভিযানে মাহবুব হত্যা মামলার আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার শিবপুরে এনএসআই ও ইউএনও’র যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা। নরসিংদী এখন গণধর্ষণ ও লাশের জেলা! মনোহরদী মামদার টেকে অবৈধ মাটি কাটার উৎসব, নীরব প্রশাসন! রায়পুরায় শিশু মোস্তাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত (৯ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত, মোবারক (২৫) কামারগাঁও গ্রামের বরুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, মোবারক শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদ ওরফে হারুন খা হত্যা মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host