1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা! ঢাকায় যাওয়ার পথে আটক ফাহিম, ইয়াবা মামলায় কারাগারে! শিবপুরে এনএসআই ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার, একজনকে কারাদণ্ড ডিবির অভিযানে মাহবুব হত্যা মামলার আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার শিবপুরে এনএসআই ও ইউএনও’র যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা। নরসিংদী এখন গণধর্ষণ ও লাশের জেলা!

নরসিংদীতে নাশকতার মামলায় জামায়াত শিবিরের ৪ নেতা কর্মী আটক

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

গুপ্তচর ডেস্ক:

নরসিংদী মডেল থানা পুলিশের অভিযানে নাশকতা মামলায় জামাত শিবিরের চার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।নরসিংদীর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কাশেম ভূঁইয়া এক প্রেস বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদীতে গত ২৯/০৭/২৩ ইং সংঘটিত নাশকতার ঘটনায় রুজুকৃত নরসিংদী মডেল থানার মামলা নং ৫৩ তাং ২৯/০৭/২৩ ধারা বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ – ডি এর তদন্তে প্রকাশিত গ্রেফতারকৃত আসামিরা হল

১)মিজানুর রহমান (৩৮) পিতা আব্দুল ওয়াহিদ, সাং- হাই মারা থানা রায়পুরা জেলা নরসিংদী । জামাত কর্মী,

২)মুশতাক আহমেদ(২৫) পিতা অলিউল্লাহ সাং কালিয়াকুরি থানা মনোহরদী।
জামাত কর্মী

৩।মিনহাজ মিয়া (১৭) পিতা হক সাহেব সাং নেকজানপুর, আলোক বালি, জেলা নরসিংদী । সাথী, শিবির

৪।মৃদুল হাসান সানি (১৯) পিতা তোফাজ্জল হোসেন মুরাদনগর আলোকবালি জেলা নরসিংদী।সাথী , শিবির।

উক্ত আসামিদের নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ১৯/১০/২০২৩ ইং বিকাল ০৩:০০ ঘটিকা থেকে অদ্য ২০/১০/২৩ ইং সকাল ১০:০০ ঘটিকার মধ্যে, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে এম শহীদুল ইসলাম সোহাগ ও অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা আবুল কাশেম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স অভিযান পরিচলনা করে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী, গাবতলী , নরসিংদী রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উক্ত আসামীরা উল্লেখিত মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনে অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মহোদয় জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host