1. admin@dailyguptochor24.com : admindgc :
  2. sajibmiahmsm123@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
হাজিরা শিটে স্বাক্ষরই করতে পারেনি শিক্ষার্থীরা, বেলাবতে বৃত্তি পরীক্ষায় চরম অব্যবস্থা! লাল বড়িতে সয়লাব নরসিংদী , বাড়ছে চুরি-ছিনতাই! অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদীর ওসিকে স্ট্যান্ড রিলিজ! টাকার বিনিময়ে পাস! বেলাব মডেল সরকারি স্কুলে ৪০ ফেল শিক্ষার্থীকে সার্টিফিকেট! শিবপুরে হারুন খা হত্যা মামলার আসামি শুটার মোবারক গ্রেফতার সেবার মানে গলদ: নরসিংদীতে দুই হাসপাতালকে জরিমানা! ঢাকায় যাওয়ার পথে আটক ফাহিম, ইয়াবা মামলায় কারাগারে! শিবপুরে এনএসআই ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার, একজনকে কারাদণ্ড ডিবির অভিযানে মাহবুব হত্যা মামলার আসামি গ্রেফতার, সিএনজি উদ্ধার

অসুস্থ সাংবাদিকের বাড়িতে ভিপি খবিরুল

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে অসুস্থ সাংবাদিক আসাদুজ্জামান বাদলের শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় যান বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। শুক্রবার নরসিংদী সদর উপজেলার বানিয়াছল (রেল কলোনি) এলাকায় তার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক দুইবারের ভিপি, ৯০’র গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থী জননেতা খবিরুল ইসলাম বাবুল। তিনি ভিপি খবিরুল নামেই অধিক পরিচিত। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, নরসিংদী শহর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী রতনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, দৈনিক আমাদের বাংলার নরসিংদী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাদল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের হাড় ভেঙে যায় এবং দীর্ঘদিন ধরে পায়ে রড বসানো অবস্থায় চলাফেরা করছিলেন। সম্প্রতি ঢাকার বিডিএম হাসপাতাল-এ গত বৃহস্পতিবার বিকাল ৫টায় সফলভাবে তার পা থেকে সেই রড অপসারণ করা হয়।
বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক মাসের সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন।
সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তারা পরিবারের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023 Daily Guptochor 24.com
Web Design By Khan IT Host